'রূপগঞ্জে বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে'

'রূপগঞ্জে বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে'

সংগৃহীত ছবি

বিগত সরকার ১৭ বছর এদেশে কর্মসংস্থানের তেমন ব্যবস্থা করেনি। সেজন্য প্রতিটি ঘরে ঘরে বেকারত্বের হার বেড়েছে। এমনকি শিক্ষাব্যবস্থা একেবারে নাজুক করে রেখেছিল। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তবে বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পরিবারে আর কোন যুবক-যুবতী বেকার থাকবে না। শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। যাতে করে আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হতে পারে। 

রবিবার দিনব্যাপী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণমিছিল শেষে এক সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহবুবুর রহমান ও ভুলতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।