টেকনাফে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার

সংগ্রহীত ছবি

মায়ানমার থেকে বাংলাদেশে আনার সময় কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া খালে যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়। নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদ দিয়ে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনার চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে টেকনাফে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অবস্থান নেয়।

 

অভিযানকালে মাদকের চালানটি ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।