কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির ড্রোন অভিযানে অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে ৪৭ বিজিবি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোল্ট্রিমোড় চর এলাকায় ড্রোনের মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি শুটার গান এবং রামদা-ছুরি ও চাপাতিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
৪৭ বিজিবির পরিচালক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪৭ বিজিবি মোট ১০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্র দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।