প্রথম স্ত্রীর মামলায় আগাম জামিন অভিনেতার

প্রথম স্ত্রীর মামলায় আগাম জামিন অভিনেতার

ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই টলিউড অভিনেতা হিরণের বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন তার স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এবার সেই মামলায় আগাম জামিন পেলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

স্ত্রীর পাশাপাশি হিরণের বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন তার কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়ও। অভিযুক্তের তালিকায় নাম ছিল অভিনেতার নব বিবাহিত স্ত্রী ঋতিকা গিরিরও। এরপরই আগাম জামিনের আবেদন করেন হিরণ।

জানা যায়, হিরণের আইনজীবী আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আদালতে। তারই প্রেক্ষিতে প্রথম স্ত্রী অনিন্দিতার দায়ের করা মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিন পান হিরণ। তবে আদালতের শর্ত, ১৫ দিন অন্তর একবার করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে।

বিয়ে নিয়ে বিতর্কের সময় চেন্নাই ছিলেন হিরণ। সেখান থেকে ফেরেন জানুয়ারির শেষে। এরপরই দাঁড়ান কলকাতার হাই কোর্টে। সেখান থেকেই জামিন পান এ বিজেপি বিধায়ক

হিরণের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসতেই অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী অনিন্দিতা। বলেছিলেন, ‘নিজের স্বামীর বিয়ের ছবি দেখছি, এটা যে কি যন্ত্রণার বলে বোঝাতে পারব না। তবে একটা কথা জানিয়ে রাখি, আমাদের কিন্তু এখনও ডিভোর্স হয়নি।’এরপরই করেন থানায় অভিযোগ।