৩ কোটিতে রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে বড় চুক্তি পেলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। বুধবার অনুষ্ঠিত নিলামে তাকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
আগের মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন রিশাদ। মাত্র সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি, ওভারপ্রতি খরচ করেছিলেন ৯.৩৩ রান। তবে ভালো পারফরম্যান্স সত্ত্বেও চলতি মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় লাহোর, এমনকি নিলামেও ফেরানোর চেষ্টা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
এর সুযোগ নেয় অন্য দলগুলো। নিলামে রিশাদের জন্য আগ্রহ দেখায় করাচি ও রাওয়ালপিন্ডি, শেষ পর্যন্ত নিলামযুদ্ধে জয়ী হয়ে তাকে দলে টেনে নেয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
এবারের পিএসএল নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯০৩ জন ক্রিকেটার তালিকাভুক্ত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ৫৩ জন। ড্রাফটে প্রথম বাংলাদেশি হিসেবে নাম ওঠে মেহেদী হাসান মিরাজের, তবে তিনি অবিক্রীত থাকেন।
এদিকে লাহোর কালান্দার্সের সাবেক তারকা সাকিব আল হাসানও এবারের নিলামে কোনো দল পাননি।