শ্রীপুরে টাকা বিলির সময় পাঁচ লক্ষ টাকাসহ বিএনপির দুই কর্মী আটক

শ্রীপুরে টাকা বিলির সময় পাঁচ লক্ষ টাকাসহ বিএনপির দুই কর্মী আটক

ছবিঃ সংগৃহীত

বুধবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী টাকা বিলির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু'র দুই কর্মীকে আটক করা হয়েছে।

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী টাকা বিলির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু'র দুই কর্মীকে আটক করা হয়েছে।

আটককৃতদের নাম জহিরুল ইসলাম পায়েল ও রিয়েল আহমেদ। তারা নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেন । পরে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে শ্রীপুর মডেল থানার ওসি কে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি ।

শ্রীপুর মডেল থানার ওসি ফোন না ধরায় পুলিশ সুপার গাজীপুর কে একাধিকবার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।পরে শ্রীপুর মডেল থানার কর্মরত ডিউটি অফিসার কে ফোন দিয়ে এ সকল তথ্য নিশ্চিত করা যায়।