লক্ষ্মীপুরে প্রশাসনের নির্বাচনি মহড়া

লক্ষ্মীপুরে প্রশাসনের নির্বাচনি মহড়া

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে লক্ষ্মীপুরে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনি মহড়া। ভোটের দিন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে এ মহড়ার আয়োজন করা হয়। 

মহড়ায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন। পরে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন তারা।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।