নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ইইউ পর্যবেক্ষকদের
সংগৃহীত ছবি
প্রিসাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরা।
বুধবার তারা বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিদর্শন করেন।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানায়, নির্বাচন উপলক্ষে সহকারী রিটার্নিং অফিসাররা প্রিসাইডিং অফিসারদের কাছে সংবেদনশীল এবং অ-সংবেদনশীল নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পর্যবেক্ষকরা সেখানে উপস্থিত আছেন এবং আগামীকালের ভোটের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ শেষ ধাপটি পর্যবেক্ষণ করছেন।
ইইউ মিশনের পর্যবেক্ষকরা মানিকগঞ্জ, খুলনা, মাদারীপুর এবং নেত্রকোনা সদরসহ বিভিন্ন জেলায় পর্যবেক্ষকরা সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলাতেই নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। ২০০ সদস্যের এই প্রতিনিধি দলে মিশনে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।