ঢাকামুখী ট্রেন ফাঁকা

ঢাকামুখী ট্রেন ফাঁকা

সংগ্রহীত ছবি

ভোটের আগের দুদিন ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়। মনে হচ্ছিল যেন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে মানুষ। গণমাধ্যমে এ দৃশ্য ফলাও করে প্রচার ও প্রকাশিত হয়। তবে ভোটের দিন যেন উল্টোচিত্র।

ট্রেনগুলো একেবারেই ফাঁকা। এমন দৃশ্য সাধারণত চোখে পড়ে না।

বৃহস্পতিবার ভোর পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ঢাকা ছেড়ে যায় তিতাস কমিউটার ট্রেন। ট্রেনের মোট ১৩টি বগিতে ৩০ জনের মতো যাত্রীর দেখা মিলে।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ওঠেন আরো ২০ জনের মতো। অথচ এই ট্রেনে তিন-সাড়ে তিন ঘণ্টার ভ্রমণের জন্য দীর্ঘ লাইনের চিত্র প্রতিদিনের। কাউন্টার খোলার ঘণ্টা দুয়েক আগে থেকে যাত্রীরা লাইন ধরেন টিকিট টাকার জন্য।

সংশ্লিষ্টরা জানান, শুধু তিতাস কমিউটার নয় গভীর রাতে চলাচলকারী সব ট্রেনই ছিল একেবারে ফাঁকা।

বিশেষ করে ঢাকা অভিমুখী ট্রেনে যাত্রী ছিল না বললেই চলে।