জনগণের রায়কেই চূড়ান্ত হিসেবে মেনে নেব : ডা. খালিদুজ্জামান

জনগণের রায়কেই চূড়ান্ত হিসেবে মেনে নেব : ডা. খালিদুজ্জামান

ছবি: সংগৃহীত।

নির্বাচন নিয়ে জনগণের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘জনগণের রায়কেই আমরা মেনে নেব। জনগণই দেশের সর্বোচ্চ শক্তি এবং নির্বাচন সেই শক্তি প্রকাশের মাধ্যম। নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’ দীর্ঘ ১৭ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. খালিদ বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে জনগণের রায়কেই তারা চূড়ান্ত হিসেবে মেনে নেবেন।’ তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।