ধানের শীষেই ভোট দিবেন চিত্রনায়ক ওমর সানি
ছবি: সংগৃহীত।
ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি লিখেন, ‘বের করেন কোনো কিছু আমার- খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’ আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন, এমন প্রমাণ থাকলে তা সামনে আনার আহ্বান জানান ওমর সানী। তবে তার এই চ্যালেঞ্জের জবাবে সামাজিক মাধ্যমে তাকে পাল্টা আক্রমণও করা হয়। নেটিজেনদের একাংশ আলোচনায় টেনে আনেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত। সানিকে স্মরণ করিয়ে দেয়া হয়, মৌসুমী একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এমনকি ’১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। সেদিন ছেলেকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে হাজির হলে তাকে ঘিরে ব্যাপক কৌতূহল ও সেলফির হিড়িক পড়ে। যদিও শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি মৌসুমী। যদিও বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলেই সক্রিয় নন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।