তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইলো জামায়াত
ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিষয়টি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি বলেন, অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কুমিল্লা-৮, শরীয়তপুর-২, পটুয়াখালী-১ এ তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছি।