ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ বিএনপি নেতার

ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ বিএনপি নেতার

ফাইল ছবি

বেলা ১২টার পর থেকে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজল মোল্লা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে হাজী শরিয়ত উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে তিনি বলেন, সকাল থেকে ভালোই ভোট হচ্ছিল। কিন্তু বেলা ১২টার পর থেকে ভোট গ্রহণ খুব স্লো হয়ে গেছে। কোনো কোনো নারীকে আড়াই ঘণ্টা অপেক্ষা করে ভোট দিতে হয়েছে। অনেকে বিরক্ত হয়ে চলে গেছেন।

তিনি বলেন, আমরা অনেকবার অভিযোগ দিয়েছি, তবে প্রিজাইডিং অফিসার কোনো কেয়ার করছেন না।

অভিযোগের বিষয়ে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, অনেক সময় বয়স্ক নারীদের ভোট দিতে কিছুটা সময় লাগছে। তবে আমাদের ভোটগ্রহণের হারও ভলো। মোট চার হাজার ৪৭২ ভোটারের মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত এক হাজার ৮২০টি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এটি ঢাকা-৪ আসনের একটি ভোটকেন্দ্র। এখানে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন ও জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন রয়েছেন। এ আসনে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।