কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক স্বাগত সৌম্য এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত ইমরান (২০) পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, বেলা ১২টার দিকে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। 

এরপর খবর পেয়ে বিচারিক আদালতের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি জাল ভোট দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।