ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

প্রতিকী ছবি

ব্রাক্ষণবাড়ীয়া নবীনগর উপজেলায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় থোল্লাকান্দি গ্রামের জসীম মিয়ার ছেলে ইমন মিয়া (২০) নামে এক যুবক প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন। নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা) সাড়ে ৭টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি (বাদ্যকর পাড়ায়) এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ সিএনজি যুগে একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়েছে। আহত যুবকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলাকার লোকজন।

 

নবীনগর থানার পুলিশ সূত্রে জানানো হয়, গোলাগুলির ঘটনায় একজন যুবক গুলিবিদ্ধ হয়েছে।

 

তবে এখনো পর্যন্ত ঘটনার বিশ্লেষণ করা যাচ্ছে না এ বিষয়ে পুলিশের একটি টিম তদন্ত করছেন।