শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের
প্রতিকী ছবি
বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়া ব্যক্তিকে ছাড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। শেরপুরে নকলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—মিন্টু মিয়া (৪৫) ও আঙুর মিয়া (৫০)। গুরুতর আহত অবস্থায় কৃষক সামিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রেজাউল করিম মিন্টু জানান, বিকেলে কৃষক সামিদুল ইসলাম তাঁর নিজ সেচ পাম্পের তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। সে সময় অন্য প্রতিবেশী মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁদের তিনজনকে উদ্ধার করে নকলা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।