ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই দিনব্যাপী কর্মসূচি

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই দিনব্যাপী কর্মসূচি

ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি নিয়েছে ইসলামী বিশ্বিবদ্যালয় (ইবি) প্রসাশন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাতের কামনায় পবিত্র কুরআন খতম এবং বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন রাত পৌনে বারোটা কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম.এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হকের উপস্থিতিতে সব অনুষদের ডিন, হল, বিভাগ, সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

পরে, ২১ ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল দশটায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টা এবং ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল পৌনে ৯টায় কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।