দলীয়করণের ঊর্ধ্বে থেকে উন্নয়নের কাজ করব : সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী

দলীয়করণের ঊর্ধ্বে থেকে উন্নয়নের কাজ করব : সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এ জন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে এই মন্ত্রণালয়ের উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা চাই।’

তিনি আরো বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এ দেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।’

গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময়সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন উপস্থিত ছিলেন।