জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিএস হলেন সামিউল আমিন

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিএস হলেন সামিউল আমিন

ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সহকারী একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনকে এই নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করা হয়।

অপর আদেশে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে।