এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

সংগৃহীত ছবি

মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে পবিত্র রমজান মাসের প্রথম ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তাঁদের মেয়ে জাইমা রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম ভাসানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা ইফতার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিমদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

প্রতিবছর প্রথম রমজানে এতিম, উলামা-মাশায়েকদের নিয়ে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন।

মাদরাসাটি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের এলাকার। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকের ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সাহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।