পটুয়াখালীতে দুই শতাধিক মানুষের মাঝে ১ টাকায় ইফতার বিতরণ
সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় পৌর শহরের মনোহরি পট্টি এলাকায় এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনটির সদস্যরা।
খাবার হিসেবে প্রত্যেককে ছোলা বুট, মুড়ি, খেজুর, পেঁয়াজি, বেগুনি, চপ ও জিলাপি প্রদান করা হয়। পুরো রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলবে জানিয়েছে সংগঠনটির সদস্যরা। মাত্র ১ টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারণ মানুষের। এছাড়া তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন সচেতন মহল।