রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির
ফাইল ছবি
রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হুমায়ন কবির (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার সজিবুল ইসলাম। তিনি জানান, দুপুরের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ডিমবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে, তার নাম হুমায়ন কবির।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।