বরিশালে ৬ জেলের জরিমানা

বরিশালে ৬ জেলের জরিমানা

ফাইল ছবি

বরিশালের মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের দায়ে আটক ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে শনিবার উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ৬ জেলেকে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভ্র জ্যোতি বড়াল জরিমানা করেন। 
জরিমানা দেয়া জেলেরা হলেন-লিটন সরদার, মো. ইসমাঈল, সাগর বেপারী, হাবিব মাঝি, শিপন সরদার ও রুহুল আমিন। 

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের সময় হাতে-নাতে ৬ জেলেকে আটক করা হয়। পরে তাদে ভ্রাম্যমান আদালত ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।