পানির সমস্যা সমাধানে কাজ করা হবে: সাচিং প্রু জেরী

পানির সমস্যা সমাধানে কাজ করা হবে: সাচিং প্রু জেরী

সংগৃহীত ছবি

পর্বত্য এলাকার দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান এবং পিছিয়ে পড়া দুর্গম এলাকার উন্নয়নে কাজ করা  হবে বলে জানিয়েছেন বান্দরবান-১ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শহরের রাজার মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়নে স্থানীয় পর্যটনখাতে উন্নতি, সংস্কৃতির বিকাশ এবং বেকারত্ব দূরীকরণে কাজ করে যাবো। দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক সকল কাজ সম্পন্ন করা হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বান্দরবানকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। 

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, বিএনপির নেতা আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, সা চ প্রু, মো.জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

এর আগে শপথ নেওয়ার পর এলাকার ফেরার পথে সাচিং প্রু জেরীকে সংবর্ধনা দেয় দলীয় নেতাকর্মীরা। পরে শহরের মেঘলা সংলগ্ন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গেইটে পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই তাকে ফুল দিয়ে বরণ করে নেন।