বাংলাদেশ
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪
প্রতিকী ছবি
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলো গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছেন।
সোমবার ভোরে এ সংঘর্ষ হয়।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।