ফেনী জেলা ফোরাম ইন স্পেনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
সংগৃহীত
স্পেনের রাজধানী মাদ্রিদে ফেনী জেলা ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন দেশের প্রায় ৭০০-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন।
অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে মাদ্রিদে বসবাসরত ফেনী জেলার প্রবাসীসহ সর্বস্তরের বাংলাদেশিরা অংশ নেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি স্থানীয় বায়তুল মোকাররম মসজিদ কমিটির নেতাদের দিকনির্দেশনা এবং ফেনী জেলা ফোরামের নেতাদের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখেন ফেনী জেলা ফোরামের সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মামুন, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ জামান প্রমুখ।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় ফেনী জেলা ফোরামের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা এই আয়োজনে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও দিকনির্দেশনার জন্য মসজিদ কমিটি এবং সেবার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।