ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ৩

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ৩

ফাইল ছবি।

ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার এই হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার জানিয়েছে, ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভের জানিয়েছে, জাপোরিঝিয়ায় শিল্পস্থাপনা গুলোতে ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন একজন। এদিকে, চলমান সংঘাতের কারণে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের দাবি সঠিকভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।