জিসিডিজির উদ্যোগে “বাংলাদেশ এক সন্ধিক্ষণে” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জিসিডিজির উদ্যোগে “বাংলাদেশ এক সন্ধিক্ষণে” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

কানাডিয়ান সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি) এর উদ্যোগে "বাংলাদেশ এক সন্ধিক্ষণে : অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাস ও নির্বাচন” শীর্ষক একটি সংসদীয় আলোচনা সভা যুক্তরাজ্যের হাউস অব কমন্স-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড রামি রেঞ্জার এবং ব্যারোনেস ভার্মা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স-এর সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিব মিল্লাত।

অনুষ্ঠানে পার্লামেন্ট সদস্যবৃন্দ, হাউস অব লর্ডস-এর সদস্য, নীতিনির্ধারণী বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হয়।