শাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
সংগৃহীত ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে এ আয়োজন করা হয়।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা মোহাম্মদ সোহাগ বলেন, ‘পবিত্র রমজান মাসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করছি। তাদের নেতৃত্ব ও আদর্শ আমাদের অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন এই দোয়া করি।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের ন্যায্য দাবি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের সার্বিক উন্নয়নের পক্ষে কাজ করে যাবে। আমরা ক্যাম্পাসে শান্তি, সহাবস্থান ও ইতিবাচক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’
দোয়া শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আফফান, মো. মোস্তাকিন ইসলাম ও হারুন অর রশিদ রাসেল।
আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, প্রচার সম্পাদক মকবুল হোসেন ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেন।