রাজশাহীতে আ.লীগ নেতা হাবিবুর রহমান বাবু

রাজশাহীতে আ.লীগ নেতা হাবিবুর রহমান বাবু

প্রতিকি ছবি

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু (৬০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাত দুইটার দিকে নগরীর দরগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হাবিবুর রহমান বাবু অতীতে বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি মহানগর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।