পাকিস্তানে গ্যাস সিলিন্ডার​ বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানে গ্যাস সিলিন্ডার​ বিস্ফোরণে নিহত ৭

সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি। ভয়াবহ এ বিস্ফোরণটি শাদজাই এলাকার একটি বাড়িতে ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। 

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িতে শিশু ও বয়স্করা লাচ্ছি পান করার জন্য একত্রিত হয়েছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করে জরুরি চিকিৎসাসেবা দেয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ গ্যাস সিলিন্ডার বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বনের জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।