গুরুত্বপূর্ণ বৈঠকের ৯ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল চীন
ফাইল ছবি।
সবচেয়ে বড় বার্ষিক রাজনৈতিক বৈঠকের আগে আইন প্রণেতাদের তালিকা থেকে ১৯ জন কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে চীন।যার মধ্যে নয়জন সামরিক কর্মকর্তাও রয়েছেন।
আগামী সপ্তাহে এই বার্ষিক রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হবে। দেশটির শীর্ষ আইনসভা, ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্ট্যান্ডিং কমিটি এই অপসারণের ঘোষণা দিয়েছে।
এই অপসারণের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়ন।
প্রেসিডেন্ট শি চিনপিং তার সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল এবং নিকটতম সামরিক মিত্রদের একজন ঝাং ইউক্সিয়াকে তার পদ থেকে অপসারণ করেছে। এর কয়েক সপ্তাহ পরেই এটি ঘটল।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, যাদের অপসারণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি কিয়াওমিং এবং পিএলএ নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলং।
তালিকায় আরো বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলের প্রাক্তন দলীয় প্রধান সান শাওচংসহ বেশ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও ছিলেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে চালানো এক অভিযানে নয়জন শীর্ষ জেনারেলকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছিল। কর্তৃপক্ষ তখন বলেছিল, এই শুদ্ধি অভিযান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পরপরই উচ্চ-স্তরের এবং নিম্ন-স্তরের কর্মকর্তাদের লক্ষ্য করে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন শি।
দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ বলে অভিহিত করেছেন। তবে কিছু সমালোচক বলেছেন, এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।