বিনোদন
বলিউডে অভিষেক হলো সিনি শেঠির
ছবিঃ সংগৃহীত।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হলো ‘দোস্তানা ২’-এর কাস্টিং। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ২০২২ সালের ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ জয়ী সিনি শেঠির।
এতে তার বিপরীতে অভিনয় করবেন লক্ষ্য এবং বিক্রান্ত ম্যাসি। কার্তিক আরিয়ানের জায়গায় বিক্রান্ত এবং জাহ্নবী কাপুরের জায়গায় সিনিকে নেয়া হয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন ‘লাল সিং চাড্ডা’ খ্যাত অদ্বৈত চন্দন। এটি সরাসরি ওটিটি প্ল্যাটফরম প্রাইম ভিডিও-তে মুক্তি পাবে।