কক্সবাজারে ইয়াবা ও গুলিসহ আটক ১
প্রতিকি ছবি
কক্সবাজারের রামু ও উখিয়ায় পৃথক অভিযানে চালিয়ে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ও ৫৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক কারবারিকে। রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মো. ছৈয়দুল বশর (২৮) উখিয়া উপজেলার ইনানী মাদারবুনিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ শবিবার বিকালে জানান, উখিয়া মরিচ্যা কাঁচাবাজার থেকে পশ্চিম গোয়ালিয়াগামী একটি ইজিবাইক থামানো হয়। চালককে সন্দেহ হলে ইজিবাইকটি তল্লাশি করা হয়। এসময় চালকের সিটের নিচে ব্যাটারি বক্সের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৯৭০ পিস বার্মিজ ইয়াবা ও ৭.৬২দ্ধ৫৪ মি.মি এমজির (মিয়ানমার) ৫৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ২ হাজার ৮০০ টাকা।
এদিকে উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার বাজারম‚ল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সীমান্ত নিরাপত্তা সংস্থাটি।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।