খুঁজে পাওয়া যাচ্ছে না আলভী ও তিথির ফেসবুক পেজ

খুঁজে পাওয়া যাচ্ছে না আলভী ও তিথির ফেসবুক পেজ

ফাইল ফটো

ছোট পর্দায় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহননের ঘটনায় উত্তাল সোশ্যাল মিডিয়ায়। এরমধ্যেই হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না আলভীর ২৪ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটি। একই সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির ৩ লাখ ২৪ হাজার অনুসারীর পেজটিও বর্তমানে ডিজঅ্যাবল দেখাচ্ছে।

সাইবার জগতের পরিচিত মুখ, সাইবার স্পেশালিস্ট লাল রনির কঠোর অবস্থানের পরই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।   

লাল রনি এক পোস্টে লেখেন, ‘বলেছিলাম আলভীর স্ত্রীর আত্মহত্যা যদি আলভীর পরকীয়ার কারণে হয়ে থাকে, তাহলে আলভীকে নাট্যজগতের কোথাও থাকতে দেব না। খেলা মাত্র শুরু, শেষটা আরও ভয়াবহ হবে।’

লাল রনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখানেই শেষ নয়; তিথির ব্যক্তিগত আইডি এবং ইনস্টাগ্রামও লক্ষ্যবস্তুতে রয়েছে। তার ভাষ্যমতে, এমন পরিস্থিতি তৈরি করা হবে, যাতে তারা শুধু নামেই অভিনেতা-অভিনেত্রী থাকবেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাবেন না। তাদের কোনো নাটক বা সিরিয়াল যেন দর্শক দেখতে না পায়, সেই পথও বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

‘মানুষ যখন মনের দিক থেকে খুন হয়ে যায়, তখনই আত্মহত্যা করে’
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।

ইকরার ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে বলেন, ‘দুই-তিন বছর ধরে তিথির সঙ্গে প্রেমের কথা অস্বীকার করছে আলভী। ইকরা আগে থেকে সন্দেহ করত। কিন্তু আলভী বলতেন ‘না আমরা শুধু সহকর্মী। এর বাইরে কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্প্রতি আলভী তাঁদের সম্পর্কে কথা স্বীকার করেছেন। এবং ইকরা বলেছেন ‘তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমি তোমার সঙ্গে শুধু ছেলের জন্য।’ 

জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?
ইকরার মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য জানা যাবে।