চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি জাকারিয়াকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ইপিজেড থানার আকমল আলী রোড গোল চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া বন্দর থানার কলসীদিঘির পাড় এলাকার মো. ওহিদুল হাওলাদারের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বন্দর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার পলাতক আসামি জাকারিয়া। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আকমল আলী রোড গোল চত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।