সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে টস জিতে বোলিংয়ে ভারত

সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে টস জিতে বোলিংয়ে ভারত

সংগৃহীত ছবি

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইট পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে আগে ব্যাটিংয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ।

রবিবার (১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। সমীকরণ একেবারেই স্পষ্ট—যে দল জিতবে, সেই দলই নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে ভারত। তবে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে তারা ঘুরে দাঁড়ায়। আজকের ম্যাচ জিততে পারলেই শেষ চারে জায়গা নিশ্চিত হবে তাদের।

অন্যদিকে, চলমান আসরে দারুণ ছন্দে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ভারতের মতো তারাও সুপার এইটে একটি করে জয় পেয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে। তবে প্রোটিয়াদের বিপক্ষে হেরেছে ক্যারিবীয়রাও। ফলে দুই দলের জন্যই এটি কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রস্টন চেজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, গুদাকেশ মোতি, আকিল হোসেন, শামার জোসেফ।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।