তেহরানের গান্ধী হাসপাতাল খালি করছে ইরান

তেহরানের গান্ধী হাসপাতাল খালি করছে ইরান

ফাইল ছবি

তেহরানের গান্ধী স্ট্রিট এলাকায় অবস্থিত গান্ধী হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। 

হাসপাতালটিতে কর্মরত নার্সদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোগীদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।

আজ সোমার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতালটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। 

এ ঘটনার জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সৌদি আরবের রাজধানী ও বৈশ্বিক বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের দিকেও হামলার দাবি করা হয়েছে।