স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফাইল ছবি

যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদ এ রায় দিয়েছেন বলে বেঞ্চ সহকারী শাহ আলম খান জানিয়েছেন। 

দন্ডিত শহিদ হাওলাদার (৪৭) রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন। শহিদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা মৃত আলী হাওলাদারের ছেলে। 
মামলার বরাতে বেঞ্চ সহকারী শাহ আলম খান বলেন, মামলার বাদী মাজেদা বেগমের কন্যা মাহিনুর বেগমের সাাথে ২০০৬ সালে শহিদ হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর মাহিনুরের একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার জন্মের পর যৌতুকের দাবিতে শহিদ মাহিনুরের সাথে সংসার করবে না জানিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে মাহিনুরের হাতপা ও মুখ বেধে নির্যাতনের এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে হাসপাতালে নেয়ার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মাজেদা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই খলিলুর রহমান ২০১৫ সালের ২৩ মার্চ তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক সাক্ষীদের স্বাক্ষ্য নিয়ে শহিদ হাওলাদারকে কারাদন্ড ও জরিমানা করেন। এছাড়ও অপর দুই জনকে খালাস দিয়েছেন।