আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
সংগৃহীত ছবি
নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, দুইটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এ ডলার কেনা হয়েছে। এ নিলামে কাট-অফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।
এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ বা ৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।