কর্মী নিয়োগ দিবে ব্র্যাক, বেতন ছাড়াও থাকছে অনেক সুবিধা

কর্মী নিয়োগ দিবে ব্র্যাক, বেতন ছাড়াও থাকছে অনেক সুবিধা

ব্র্যাকের লোগো। ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রার্থীকে অবশ্যই স্নাতক/স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ছাড়াও থাকছে একাধিক সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগের নাম: মাইক্রোফাইন্যান্স

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: ১৬,০০০-৩২,২৮৭ টাকা

সুবিধাসমূহ: নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবনবীমা এবং অন্যান্য।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ব্র্যাক আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম