জাতীয়
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আশরোফাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিনি স্ব-বেতনে ওই পদে দায়িত্ব পালন করবেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন আশরোফা ইমদাদ।