মাগুরায় নবনির্বাচিত এমপি মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা

মাগুরায় নবনির্বাচিত এমপি মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা

সংগৃহীত ছবি

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) আলহাজ মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা দিয়েছে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল। 

বুধবার বিকালে হাসপাতাল চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এমপি মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতায় এ হাসপাতালের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।