জনগণের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করব : ধর্মমন্ত্রী
সংগৃহীত ছবি
জনগণের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বুধবার ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবে, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কোরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।’
কোরআনের শিক্ষা ও বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।