পাংশায় ধর্ষণ মামলায় দুই যুবক গ্রেফতার
ফাইল ছবি
রাজবাড়ীর পাংশা থানায় ধর্ষণ মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল শেখের ছেলে আকাশ মন্ডল (২৯) ও একই ইউনিয়নের বাজেয়াপ্ত গ্রামের মো. আরশেদ মন্ডলের ছেলে জামাল মন্ডল (২২)।
পুলিশ জানায়, সাত মাস আগে সজল মন্ডলের সাথে ময়মনসিংহের নান্দাইল উপজেলার তহুরার টিকটকে পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ ফেব্রুয়ারি সজল ও তহুরার সম্পর্ক নষ্ট হয়ে যায়। পরে সজলের বন্ধু আকাশ সম্পর্ক ঠিক করে দিতে তহুরাকে পাংশা আসতে বলেন। ওই তরুণী পাংশা আসলে আকাশ মন্ডল ও জামাল মন্ডল পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, ধর্ষণের পর তহুরা বেগম পাংশা মডেল থানায় মামলা করেন। মামলার পর দুই আসামি আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।