মুন্সীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চলাইট জ্বালিয়ে হামলা চালায়। 

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এসময় বিভিন্ন বাসাবাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এছাড়াও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়তি টহল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।