হলুদ-মরিচের বস্তায় মাদক পাচার, আটক ১

হলুদ-মরিচের বস্তায় মাদক পাচার, আটক ১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে হলুদ ও মরিচের বস্তায় অভিনব কায়দায় মাদক পাচারকালে ইব্রাহিম নামে একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত ইব্রাহিম জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে ইব্রাহিমের গোয়ালঘরে অভিযান চালিয়ে ১১ বস্তা হলুদ ও মরিচের গুড়া জব্দ করা হয়। পরে বস্তার ভেতর তল্লাশি চালিয়ে ৭৪ পিস নেশাজাতীয় সিরাপ জব্দসহ তাকে আটক করা হয়।

অপরদিকে রাতে পিরোজপুর এলাকায় পৃথক অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩ মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১০ আসামিসহ প্রায় ৪০০০ বোতল ফেনসিডিলের বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।