কানিজ ফাতেমার হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে ফুঁসে উঠেছে বেড়ার সর্বস্তরের মানুষ

কানিজ ফাতেমার হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে ফুঁসে উঠেছে বেড়ার সর্বস্তরের মানুষ

কানিজ ফাতেমার হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে ফুঁসে উঠেছে বেড়ার সর্বস্তরের মানুষ-

পাবনা বেড়া পৌর এলাকার গৃহবধূ কানিজ ফাতেমা হত্যাকান্ডের সেনা সদস্য স্বামী রাকিবুল ইসলাম এর দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে ফুঁসে উঠেছে বেড়ার সর্বস্তরের মানুষ।

বুধবার (১৯ মে) বেড়া মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে। তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন। এ ঘটনায় গত রোববার (১৬ মে) বেড়া ডাকবাংলা শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম গেট ও থানার সামনে ব্যানার হাতে আসামী রাকিবুলের কঠিন শাস্তি ফাঁসির দাবিতে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেন।

উল্লেখ্য, বেড়া উপজেলার পৌর এলাকার থানাপাড়া সম্ভুপুর গ্রামের আব্দুল কাদের ড্রাইভারের মেয়ে কানিজ ফাতেমাকে তার স্বামী সেনা সদস্য রাকিবুল ইসলাম (১৪ মে) ঈদের দিন ভোর রাতে কৌশলে সকলের অগচরে শ্বর বাড়ী থেকে নিয়ে যায়। পরিবারে লোকজন অনেক খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে বেড়া থানায় অভিযোগ করেন।

এর পর কানিজ ফাতেমার স্বামী সেনা সদস্য রাকিবুল ইসলামকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেন। তার দেয়া তথ্য ভিত্তিতে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম সহ বেড়া অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান এর নেতৃত্বে (১৫ মে) শনিবার অভিযান পরিচালনা করে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তলট গ্রামের ইছামতি নদীর ঘনকচুরির মধ্যে থেকে লাশ উদ্ধার করে। কানিজ ফাতেমার পরিবারের অভিযোগ রাকিবুলের পরকীয়া জের ধরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

এই হত্যাকান্ডকে ঘিরে বেড়ার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় দিন বুধবার ( ১৯ মে) মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বেড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) অরবিন্দ সরকার জানিয়েছেন, পুলিশের প্রাথমিক ধারণা রাকিবুল বন্ধুবান্ধবসহ গণধর্ষণের পর তাকে স্বাসরোধ করে হত্যা করেছে।