সিরাজগঞ্জে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে চেক লুঙ্গি ও চেক টি-শার্ট রয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতপুর রহমান জানান, শুক্রবার সকালে ভুট্টাক্ষেতের ভেতরে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।