বাঞ্ছারামপুরে পলাতক আসামির ঘর থেকে অবৈধ ভারতীয় মদ উদ্ধার

বাঞ্ছারামপুরে পলাতক আসামির ঘর থেকে অবৈধ ভারতীয় মদ উদ্ধার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে পলাতক এক আসামির ঘর থেকে অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে পৌরসভার দশদোনা ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাজীবাড়ি এলাকায় হাজীবাড়ির মো. হাসানের চৌচালা টিনের বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ঘরের ভেতরে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে পলাতক আসামি মৃত ফরিদ মিয়ার ছেলে মো. হাসান (৪৮)-এর মালিকানাধীন অবৈধ নেশাজাত মদের বোতল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।